মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার ( ৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ সরদার (৩৬) ফরিদপুরের সালথা উপজেলার জুগিরকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে শহিদ সরদার মোটরসাইকেলে করে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার ৫ নম্বর ব্রিজের কাছে গেলে পেছন থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেলে আগুন ধরে। ফলে ঘটনাস্থলেই নিহত হন শহিদ সরকার। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, বাসচাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তবে কোন পরিবহনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
২০ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২১ ঘণ্টা আগে