টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং যমুনা সেতু ও এর সংযোগ সড়কে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের পৌলি এলাকা পর্যন্ত যানজটের বিস্তার দেখা যায়। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ার মধ্যেই গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। বিকল যান সরাতে উদ্ধারকারী যান ব্যবহার করতে হওয়ায় বারবার যান চলাচল ব্যাহত হয় এবং ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয়।
এর মধ্যে শুক্রবার রাতে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, সেতু এলাকায় বিকল হওয়া অধিকাংশ যানবাহন ছিল পুরোনো ও ত্রুটিপূর্ণ। এসব যান দ্রুত সরিয়ে নিতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে রয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
এর মধ্যে উত্তরবঙ্গমুখী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন থেকে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা এবং ঢাকামুখী ২৫ হাজার ১৩২টি যানবাহন থেকে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি সেতু ও সংযোগ সড়কে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেতুর উভয় প্রান্তে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া জানিয়েছেন, মহাসড়কে এখনও যানবাহনের চাপ রয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ব্যবস্থাপনায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
রাজনীতি/আরআইআর

হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর সেখানে হাজির হন ফরহাদ। হাসপাতালের ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মনিরার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
১ দিন আগে
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস।
১ দিন আগে
রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্ট এলাকায় ক্যামেরায় ধরা পড়ে বাঘটি।
১ দিন আগে
সোমবার (২৭ জুলাই) আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে