ভৈরবে ট্রলার ডুবি: আরও ৩ মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করা এ নিয়ে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ভৈরব মেঘনা নদী ও পুলতাকান্দা এলাকা থেকে ভাসমান মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

তারা হলেন, নরসিংদী জেলার বেলাব থানার দড়িকান্দি এলাকার দারু মিয়ার কন্যা আনিকা আক্তার (২০), অপরজন ভৈরব পৌর শহরের আমলাপাড়ার এলাকার টুটন দের স্ত্রী রুপা দে (৩০), পুলিশ সদস্য সোহেল রানার কন্যা মাহমুদা (৮)।

নৌপুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে রোববার দুপুর আড়াইটার দিকে ভৈরবের মেঘনা নদীতে সেতু এলাকা ও পুলতাকান্দা এলাকায় ভাসমান অবস্থায় ভৈরব ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তিন জনের মরদেহ করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্য সাদেক বলেন, আমাদের সহকর্মী সোহেল রানার মেয়ের মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে তার মেয়ের মরদেহ শনাক্ত করেছি।

নিহত রুপা রানী দে স্বজন রুমা রানী দে বলেন, দুর্ঘটনার তিন দিন পর রোববার দুপুরে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে। আমার ভাইয়ের স্ত্রীর মরদেহ চিনতে পেরেছি।

এ বিষয়ে কিশোরগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের মধ্য শনিবার (২৩ মার্চ) দুজনের মরদেহ ও রোববার দুপুর আড়াইটার দিকে মেঘনা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

এর আগে ২২ মার্চ সন্ধ্যা ৬টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ভ্রমণ তরী ট্রলারকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৮ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৯ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২০ ঘণ্টা আগে