গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

গাজীপুর প্রতিনিধি
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন আলী হোসাইন আলী বাবু। ছবি: সংগৃহীত

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অবস্থিত পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াত নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন স্টার নিউজের সাংবাদিক হোসাইন আলী বাবু। লাইভ সম্প্রচার শেষ করে তিনি পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলেন। এ সময় এক যুবক হঠাৎ সেখানে ঢুকে তাঁর ওপর হামলা চালায়।

সাংবাদিকের চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সদস্য দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করে থানায় নেওয়া হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল।

ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, সকাল থেকেই তিনি চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী কয়েকবার এসে তাঁর নাম জানতে চাইলেও ব্যস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি। পরে পুলিশ বক্সে বসে কাজ করার সময় ওই ব্যক্তি আচমকা হামলা চালান। হামলাকারীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল না বলেও জানান তিনি।

এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজীপুর চৌরাস্তা এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা রয়েছে। তাঁদের ধারণা, এসব অপরাধী চক্রের কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ এলাকায় সাংবাদিকরা কাজ করতে গেলে প্রায়ই বাধার মুখে পড়েন।

ঘটনার পর গাজীপুরের সাংবাদিক সমাজ হামলার নিন্দা জানিয়ে দ্রুত রহস্য উদ্‌ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তিনি দাবি করেছেন, তাঁর মা হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

৬ ঘণ্টা আগে

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

৭ ঘণ্টা আগে

আটক ৬৩ বিদেশি অনলাইন স্ক্যামে জড়িত, চট্টগ্রামের ভবনে ছিল ‘ওয়ার্ক স্টেশন’

পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার

১ দিন আগে

বরিশালে সমকাল কার্যালয়ে ঝুলছিল সাবেক ব্যুরো প্রধানের মরদেহ

তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

১ দিন আগে
Advertisement