মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি, প্রাণ গেল সন্তানসহ দম্পতির

কিশোরগঞ্জ প্রতিনিধি
পিকআপের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ইনসেটে সন্তানসহ নিহত দম্পতি। ছবি: রাজনীতি ডটকম

কিশোরগঞ্জের অষ্টগ্রাম-মিঠামইন অলওয়েদার সড়কে বিপরীত দিক থেকে আসা এক চাল বোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে প্রাণ হারিয়েছেন সন্তানসহ এক দম্পতি। নিহতরা অষ্টগ্রাম থেকে নিজ বাড়ি মিঠামইনের মহিষের কান্দি গ্ৰামে যাচ্ছিলেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সড়কের ভাতশালা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— মনির হোসেন (৩৫) ও তার স্ত্রী মুন্নি আক্তার ( ৩০) এবং তাদের সন্তান ছয় বছর বয়সী আয়ান। তাদের বাড়ি মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের মহিষের কান্দি গ্ৰামে। নিহত মনির হোসেন ওই গ্ৰামের সাফাজ উদ্দিনের ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে নিজ বাড়ি মিঠামইনের মহিষের কান্দি গ্ৰামের পথে রওয়ানা হয়েছিলেন মনির হোসেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাতশালা সেতু থেকে ৩০০ গজ দূরে মিঠামইন থেকে অষ্টগ্ৰামগামী চাল বোঝাই একটি পিকআপ ভ্যান একে সামনে থেকে ধাক্কা দেয়।

পিকআপের ধাক্কায় তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনাস্থলেই মনির-মুন্নি দম্পতি ও তাদের সন্তান আযানের মৃত্যু হয়।

ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ গাড়িসহ তাকে অষ্টগ্রাম থেকে আটক করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১৩ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৪ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১৪ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে