মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ (৬৫) ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ শফিক (৫৬)।

আজ বুধবার মুন্সীগঞ্জ থানা পুলিশের কাছে শফিউল্লাহকে হস্তান্তর করা হয়। তিনি শহিদ সজল হত্যার আসামী। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪ আগস্ট সজল নিহত হন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মুগদা এলাকা থেকে শিক্ষার্থীরা গজারিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিউল্লাহ শফিককে আটক করে মুগদা থানা পুলিশের কাছে দেয়।

এদিকে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আজ বুধবার বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজকে (৬৫) গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ওই হামলায় দীপু নামের এক ছাত্র গুরুতর আহত হন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যুবরাজ বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৬ ঘণ্টা আগে

সড়কে হঠাৎ হাতির পাল, ৩ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

৬ ঘণ্টা আগে

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, চট্টগ্রামে অটো চালকদের সড়ক অবরোধ

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।

৭ ঘণ্টা আগে

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৮ ঘণ্টা আগে