৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৮) জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আলমগীর হোসেন (৩০) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মাদরাসা থেকে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। পথে অভিযুক্ত আলমগীর চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায়।

শিশুটির ছোট ভাই বাড়ি গিয়ে কান্নাকাটি করে অভিভাবকদের ঘটনাটি জানালে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে