তোফাজ্জাল হোসেন তুহিন কারিগরি স্কুল

স্বাক্ষর জাল করে নয়জনকে নিয়োগের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
তোফাজ্জাল হোসেন তুহিন কারিগরি স্কুল। ছবি: রাজনীতিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে তোফাজ্জাল হোসেন তুহিন কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ অভিযোগ উঠেছে। এমনকি উপজেলা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হয়েছে। নানা অনিয়মের অভিযোগে সম্প্রতি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি আবু হানিফ মিয়া জেলা প্রশাসক বরারব লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলটি ২০১৫ সালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তালতলা-মাদারিয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয়।

গভর্নিং বডির সাবেক সভাপতি আবু হানিফ মিয়া জেলা প্রশাসক বরারব লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, আমি ওই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাকালীন থেকে প্রতিষ্ঠানটির সভাপতি মনোনীত হই। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই পদে নিয়োজিত থাকি। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চলমান থাকলেও প্রতিষ্ঠানের কোন দাপ্তরিক কাজে আমার কোন প্রকার স্বাক্ষর নেয়া হয়নি। সকল কাজে আমার স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে তরিঘরি করে ব্যাকডেটেট পত্রিকায় বিজ্ঞপ্তি দেখিয়ে ভুয়া নিয়োগপত্র তৈরি করেন। ওই প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় আমারসহ উপজেলা শিক্ষা অফিসার, বোর্ড প্রতিনিধি ও ডিজি প্রতিনিধির স্বাক্ষরও জাল করে ভুয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এসব নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হয়েছে। কিন্তু কোন নিয়োগ পরীক্ষা নেয়া হয়নি।

তিনি আরো উল্লেখ্য করেন, এমতাবস্থায় নয়জনকে ভুয়া নিয়োগ দেখিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত ও বেতন পাইয়ে দেয়ার জন্য ভুয়া ফাইল পাঠানো হলে বোর্ড কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে ডিজি প্রতিনিধির স্বাক্ষর মিল না পেয়ে তা নোটিশ আকারে ওয়েব সাইটে প্রকাশ করেন। প্রতিষ্ঠানটিতে কোন শিক্ষক না থাকায় ক্লাস কার্যক্রম পরিচালিত হয় লাইব্রেরিয়ান হাসিনা আক্তার, অফিস সহকারী আবু জায়েদ তালুকদার ও ল্যাব সহকারী জাহাঙ্গীর আলমকে দিয়ে। এছাড়াও ওই প্রতিষ্ঠানে নবম শ্রেণি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র বিদ্যমান থাকায় তাদের দিয়েই এসএসসি বোর্ড পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করানো হয়। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কোন প্রকার হাজিরা খাতা ব্যবহার করা হয় না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, বেতন, ফরম পূরণ ও সনদ বিতরণ বাবদ ফি নেয়া হলেও তার কোন প্রকার রশিদ দেয়া হয় না। প্রতি বছর ২৪০ সেট বই বরাদ্দ আনা হলেও শিক্ষার্থীর সংখ্যা ৫০ থেকে ৭০ জন। বাকি বইগুলো প্রতি বছর কেজি দরে বিক্রি করা হয়। প্রতি বছর সমবায় অফিসে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার তালিকা পেশ করা হলেও তাদের এক টাকাও বেতন দেয়া হয় না। ওই প্রতিষ্ঠানে আমার স্ত্রী রাশেদা বেগম, মেয়ে আঁখি খাতুন ও ছেলে রাশেদুল ইসলাম রাহাতের নামে ২৫ শতাংশ ভূমি রয়েছে। যা তিনি প্রভাব খাঁটিয়ে জবরদখল করে রেখেছে।

অভিযোগ প্রসঙ্গে তোফাজ্জাল হোসেন তুহিন কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। এ ঘটনায় দ্রুতই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে