প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সরকারি অফিস-আদালত। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। ঈদ উপলক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত ও আর্থিক খাত।
তবে নির্ধারিত ছুটির বাইরে অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সপ্তাহের প্রথম কয়েক দিন অফিসে উপস্থিতি কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ছুটির আমেজ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে দীর্ঘ ছুটি শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন পরিবহনকেন্দ্রে যাত্রীদের ভিড়ও ধীরে ধীরে বাড়ছে।
গতকাল রোববার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উল্লেখযোগ্য চাপ দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, চলতি সপ্তাহ জুড়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ অব্যাহত থাকবে এবং আগামী রোববার থেকে অফিস-আদালতে পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ দিন আগে
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
২ দিন আগে