প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ কোটি টাকার সোনাসহ পাঁচজনকে আটক করেছে কাস্টমস সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদে তাদের আটক করা হয়।
জানা যায়, মালয়েশিয়া থেকে আসা পাঁচ যাত্রী অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে সুক্ষ্মভাবে পেঁচিয়ে সোনার এই চালান নিয়ে আসেন।
ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইটটি ভোর সাড়ে ৩টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল সন্দেহভাজন পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে। এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে পাঁচটি সোনার চাকতি, দুটি সোনার টুকরাে ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার মোট ওজন প্রায় সাত কেজি। যার বর্তমান বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকা।
প্রাথমিক পরীক্ষায় সেগুলো স্বর্ণ বলে নিশ্চিত হলে ওই পাঁচ যাত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি অপরাধের মামলা করা হবে।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া বলেন, সোনার এই চোরাচালানের উৎস বা নেপথ্যে কারা, তা জানতে তদন্ত চলছে।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
২১ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
২ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে