প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা চাষে লাভের স্বপ্ন দেখা শুরু করেছেন স্থানীয় কৃষকরা। কম খরচে অধিক লাভ হওয়ায় ভুট্টা চাষে স্থানীয়দের আগ্রহ বাড়ছে। এই অঞ্চলের খামারিরা গো-খাদ্য হিসেবে কাঁচা ঘাসের চাহিদা পূরণে ভুট্টার সাইলেজের কদর বাড়ছে। দানাদার ভুট্টার বীজ সংগ্রহের পাশাপাশি সাইলেজ ব্যবসায়ীদের কাছে ভুট্টার সবুজ গাছ বিক্রি করছেন চাষীরা।
বর্তমান বাজারে প্রকারভেদে প্রতি মণ ভুট্টার দানাদার বীজ মূল্য ১১০০-১২০০ টাকা। সেখানে ভুট্টার প্রতি মণ সাইলেজের দাম ৪০০-৪৫০ টাকা।
জানা গেছে, পুষ্টিগুণে ভরা ভুট্টার খাবার সামগ্রীও মানবদেহের জন্য খুব উপকারী। ভুট্টার নানাবিধ
ব্যবহারে সারাদেশে ভুট্রার চাহিদা দিনদিন বাড়ছে।
স্থানীয়রা জানায়, গেল ডিসেম্বরের প্রথম দিকে ঝূর্ণিঝড় মিকজাউম ও টানা বৃষ্টিতে এই অঞ্চলে কিছু আগাম ভুট্রা ক্ষেত নষ্ট হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন চকে ও ভাগ্যকুল এলাকার পদ্মার চরে ভুট্রার চাষ হচ্ছে। এই অঞ্চলে খামারিদের কাছে ভুট্রার চাহিদা বৃদ্ধি পাচ্ছে অনেকাংশে।
ভাগ্যকুল এলাকার দক্ষিণ কামারগাঁও গ্রামের মো. কাউসার খান জানান, পদ্মার চরে প্রায় ৩০০ বিঘা
জমিতে ভুট্রার চাষ করছেন। নিদিষ্ট সময় (৬৫-৭৫ দিন) এসব ক্ষেতের ভুট্রার সবুজ গাছ সাইলেজের জন্য তোলা হবে। গেল বছর প্রায় সাইলেজের জন্য ৫০০ বিঘায় ভুট্টার আবাদ করা হয়েছিল। সেই সময় প্রতি টন ভুট্টার সবুজ গাছ সংশ্লিষ্ট খামারীর কাছে ৫ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি।
বীরতারা এলাকার আমির হোসেন নামে এক কৃষক জানান, ৪ বিঘা জমিতে ভুট্রার আবাদ করছেন। আগামী মাসের প্রথম দিকে জমি থেকে ভুট্রার বীজ সংগ্রহ করবেন তিনি। সিংপাড়া এলাকার খামারি মো. মিন্টু জানান, সর্ব ক্ষেত্রেই ভুট্রার চাহিদা বাড়ছে। গো-খাদ্য ভুট্রার ভুষির কেজি ৬০ টাকা। দুগ্ধ খামারে কাঁচা ঘাসের
চাহিদা পূরণে ২ বিঘা জমিতে ভুট্রার আবাদ করেছেন তিনি। এগুলো এখন সাইলেজ আকারে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছে। এতে গরুর দুধও উৎপাদণ বেশি হচ্ছে।
এ বিষয়ো উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, এ বছর উপজেলায় ১২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এ চাষে প্রদর্শনীর ক্ষেত রয়েছে ২টি।

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ ঘণ্টা আগে
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
১৭ ঘণ্টা আগে
বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
২ দিন আগে