বিএনপিতে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না: আমিনুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার ঢাকা-১৬ আসনে নির্বাচনি প্রচারের তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ (মিরপুর, রূপনগর ও কালশীর একাংশ) আসনে নির্বাচনি প্রচারের তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিতে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতিসংবলিত লিফলেট তুলে দেন এবং ভোট চেয়ে এসব কথা বলেন। এ সময় এলাকার সাধারণ মানুষ আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।

​গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। বলেন, তার নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে, কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারাবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না বলেও জানান তিনি।

আমিনুল হক আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়ন করা হবে।

‘জনগণের সেবক’ হিসেবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না; বরং তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন। এ ছাড়া নির্বাচন কমিশনের সকল আইন মেনে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২১ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২১ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে