রংপুর প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি।
কবর জিয়ারতে তার সঙ্গে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। তাছাড়া বেলা ১২টায় বগুড়া শহর, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর, ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। রাতে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
১ দিন আগে
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
২ দিন আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
২ দিন আগে