টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্রকারী রুখতে পারবে না। ইদানীং একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে।’
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘জুলাই আন্দোলনে যুবদলের ৭৩ জন নিহত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন যুবকরা যাতে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। সব অন্যায়ের বিরুদ্ধে যাতে রুখে দাঁড়াতে পারে। আজকে হাঁটি হাঁটি পা পা করে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ যুব সংগঠন হচ্ছে যুবদল।’
টুকু আরো বলেন, ‘যুবদল বিএনপির মেজো ভাই। নিচে ছাত্রদল, ওপরে বিএনপি। মাঝখানে সমন্বয় করে যুবদল। নিচেও যোগাযোগ করে, ওপরেও যোগাযোগ রাখে। পার্টির মূল হার্ট জাতীয়তাবাদী যুবদল। কাজেই আপনারা যা করবেন, অন্যরা তাই শিখবে।’
প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে