উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে ধরাশায়ী গোলাপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তাহমিনা বেগম

মাদারীপুর-৩ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে ধরাশায়ী হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. আবদুল খালেক পেয়েছেন ৫৩৩, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার পেয়েছেন ৪৩৪, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী পেয়েছেন ১৯৩ ও কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৯ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৯ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

২০ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

২১ ঘণ্টা আগে