একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রহমান

রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি: রাজনীতি ডটকম

নির্বাচনের আর দুই সপ্তাহের কম সময় বাকি থাকলেও একটি মহল এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে চলেছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান এ কথা বলেন। এ নিয়ে ২২ বছর পর রাজশাহীতে গেলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে আমরা নানা ধরনের অস্বচ্ছ ও অবৈধ নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে সেই অবৈধ কার্যক্রমে জড়িতরা এবার বিদায় নিয়েছে।

এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এখন আরেকটি মহল ভেতরে-ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে, যেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়। তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে, কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে।

তারেক রহমান আরও বলেন, বিগত বছরগুলোতে ভোটের অধিকার ও গণতন্ত্রের ওপর স্থায়ী আঘাত এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ। এই সুযোগ কাজে লাগানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়তে চায় জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পক্ষে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই একত্রে বসবাস করবে, যা দেশের মানুষের আকাঙ্ক্ষা।

সভায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারেক রহমান দলীয় এসব প্রার্থীকে সবার সামনে পরিচয় করিয়ে তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। সবার কাছে এসব প্রার্থীর জন্য ভোটও প্রার্থনা করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে