৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চালু

ডেস্ক, রাজনীতি ডটকম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টানা ৬ ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চালু হয়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ।

বুধবার (১৩ আগস্ট) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। এ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, বিকেল তিনটা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ৬ ঘণ্টার অবরোধে ইতোমধ্যে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।

তিনি বলেন, সকাল ৯টা থেকে টানা ৬ ঘণ্টা অবরোধের কারণে উভয়প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়ে।

এগুলো হলো: ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে