নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাক্ষণডাঙ্গা বাজারে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহিম (৩৫) নামে এক চা দোকানি ও বিএনপি কর্মী গুরুতর জখম হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নোয়াগ্রাম ইউনিয়নের প্রবাসী হুমায়ুন শেখের লোকজন এ হামলার সঙ্গে জড়িত। বিএনপি নেতারা জানান, সম্প্রতি শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি হওয়া হুমায়ুন শেখ আগে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং দলের প্রার্থীদের আর্থিকভাবে সহযোগিতা দিতেন। বিএনপি আয়োজিত ৬ সেপ্টেম্বরের গণসমাবেশে হুমায়ুনের লোকজনের সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর জেরেই রহিমের ওপর হামলা চালানো হয়।
হামলায় রহিমের দুই পা ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তার শরীরে অন্তত ২০টি সেলাই দিতে হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রতিপক্ষের নাজির, উজির, এনামুল, শিপন, আহাদ ও কাইয়ূম জড়িত বলে অভিযোগ ওঠেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।”

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে