সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ নূর সওদাগর (৫৫) নামের এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে জেলা শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এই ঘটনা ঘটে।
সৈয়দ নূর সওদাগর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিএমখালী ইউনিয়নের বাসিন্দা। তৃণমূলের নিখাদ একজন বিএনপি কর্মী হিসেবে সংগঠনের নেতাকর্মীদের কাছে পরিচিত ছিলেন তিনি।
জানা যায়, জেলা বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বাজারঘাটার দিকে রওয়ানা হওয়ার সঙ্গে সঙ্গে সৈয়দ নূর সওদাগর বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাস্তায় বসে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা একসঙ্গে মিছিলে অংশ নিই। সৈয়দ নূর বক্তব্য দেন এবং কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। তার মতো একজন ত্যাগী নেতাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।’
কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘সৈয়দ নূর বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলেন। তিনি তৃণমূলে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকের কর্মসূচিতে বক্তব্য দেওয়ার পরই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে