কুমিল্লায় দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. অর্নব (৩০) শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এবং মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে মধ্যমপাড়ার আবুল কাশেম এবং মোল্লা বাড়ির আলাউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একজন মারা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে