ফেনী আ.লীগের নেতাকর্মীর নামে আরও ২ হত্যা মামলা

ফেনী প্রতিনিধি

গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের গুলিবর্ষণে সরোয়ার জাহান মাসুদ ও ইশতিয়াক আহমদ শ্রাবণ নিহত হওয়ার ঘটনায় ফেনী মডেল থানায় আরও দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম ও ইশতিয়াক আহমদ শ্রাবণের দাদা জয়নাল আবেদীন ভূঁঞা পৃথকভাবে বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।

পুলিশ জানায়, দুটি মামলার একটিতে ১৩৪ জনের নামোল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাত এবং অপরটিতে ১০৫ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে। এনিয়ে গত ৪ আগস্টের ঘটনায় ফেনী সদর মডেল থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলার আসামি সংখ্যা এক হাজার ৫৬৯ জন। এসব আসামিদের মধ্যে শুধু একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবগুলি মামলায় ফেনী-২ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে।

সব মামলায় জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক হাজার ৫৬৯ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসব মামলায় একজন আসামি সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী ফরিদ মানিক (পিএস মানিক হিসেবে পরিচিত) ভারতে পালিয়ে যাওয়ার সময় গত সোমবার আখাউড়া ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রোববার দুপুরে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সংযোগস্থল মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচিতে হামলা করে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ছাত্র ও সাধারণ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। তিন দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এতে মোট ১০ জনের মৃত্যু হয় এবং এখনও অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আসামিদের মধ্যে আরও রয়েছেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম ওরফে রেন্সু করিম, যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে