রাঙামাটিতে নারী পাচারকারী ৩ সদস্য কারাগারে

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারী পাচারের অভিযোগে পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন এর আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে পাঠান।

এর আগে গতকাল বুধবার রাতে বাঘাইছড়ি থানা পুলিশ ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে নারী পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন, পাহাড়ি নারী পাচার চক্রের তিন সদস্য গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালতে তাদের হাজতে পাঠান।

গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে থানায় নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে