বান্দরবানে নৌকা ডুবে ২ শিক্ষার্থী নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় স্কুলে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শান্তি রানি ত্রিপুরা (১০) ২নং তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরা'র মেয়ে। অপর জন ফুলবাণী ত্রিপুরা (৯) একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় হরিশ চন্দ্র পাড়া থেকে ৫-৬ জনের সাথে নৌকা যোগে শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালে ও শিক্ষার্থী দুই জন নিখোঁজ ছিল। সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেনীতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুকে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত শনিবার থেকে বান্দরবানে টানা বৃষ্টি হওয়ার কারনে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে