কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯: ৩২

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য সন্দেহে আটক আরও ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (১২ জুলাই) বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

আসামিরা হলেন, সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা জেলার রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্রবার রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫ সহযোগীকে গ্রেফতারের পর শুক্রবার আসামিদের বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অভিযোগ শুনে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়াল পালিত জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় গ্রেফতার ৫ জনকে আদালতে হাজির করা হয়। আদালতে উভয়ের বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট এবং অর্থ লুটের ঘটনা ঘটায়। এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি'সহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১৬ জনকে গ্রেফতার করে আদালতে নির্দেশে কারাগারে পাঠানোর হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে তাদের অনেককে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে হস্তান্তর করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে