বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আরও ১৪৮ বিজিপি সদস্য

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ২২: ৩১
ফাইল ছবি

মিয়ানমারের বিজিপি সদস্য আরও ১৪৮ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে নতুন করে আজ মোট ১৭৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিলেন। এ ছাড়া মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়ির এক ইউপি সদস্য আহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাবের আহমদ (৪৩) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে বিজিপি ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে আজ সকালে দেশটির ২৯ সদস্য জামছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর বিকেল ৪ টার দিকে আরও ১৪৮ জন বিজিপি সদস্য আশ্রয় নিতে বাংলাদেশের দিকে আসতে দেখে স্থানীয়রা ভিড় জমান জামছড়ি সীমান্তবর্তী মসজিদ এলাকায়।

এ সময় বিজিপি সদস্যদের লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছোড়লে একটি গুলি ইউপি সদস্য সাবের আহমেদের শরীরে লেগে আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ইউপি সদস্য সাবের আহমেদ আহত হয়েছে। এ ছাড়া সকালে ২৯ জন বিজিপি সদস্য আশ্রয় নেওয়ার পর বিকেলে আরও ১৪৮ জন বিজিপি সদস্যসহ আজ মোট ১৭৭ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া সকল বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবিদের হেফাজতে নেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে