কোটা বিরোধী আন্দোলন

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৪: ৩৩

সরকারি চাকরিতে নিয়োগে বৈষম্যমূলক কোটা বাতিল এবং সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার দাবিতে চট্টগ্রামে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম স্টেশন নিকটস্থ দেওয়ানহাট এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আজকের কর্মসূচিতে কেবল রেল নয়, সড়কপথও অবরোধ করা হবে। সারা দেশে শিক্ষার্থীদের ঘোষিত সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড বাস্তবায়ন করতে আমরা অবস্থান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

প্রসঙ্গত, কোটা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। শুরুতে ৪ দফা দাবি জানিয়ে আসলেও ৮ জুলাই থেকে এক দফা দাবিতে তারা আন্দোলন করছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে