নোয়াখালী প্রতিনিধি

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাবিবপুর গ্রামে আওয়ামী লীগ কর্মী হাত কাঁটা জামাল উদ্দিন ও সবুজের নের্তৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে।
এই সময় তাদের হামলায় আবদুল হালিম (৬০), আরিফুল ইসলাম (২৫), পারুল আক্তার (৫০), আবদুল হাই (৩৫), ফারুক হোসেন (৪০), আলেয়া বেগম (৪৫) ও নাছিমা আক্তারসহ (৪২) ৭ জন আহত হয়।
৯৯৯ ফোন দিলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ এসে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর।
আহতদের স্বজনরা জানান, বিগত সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসী জামালের নেতৃত্বে পারুল আক্তারের বেশ কিছু জায়গা জবর দখল করে। ঘটনার দিন শনিবার বিকেলে পারুল তার নির্মাণাধীন ওয়াল ও ওয়াশরুমের কাজ করতে গেলে জামালের নেতৃত্বে সবুজ, রিয়াজ ও বাবু বাড়িতে এসে অতর্কিতভাবে ঢালাই ভেঙে দেয় এবং হামলা চালায়। এক পর্যায়ে তাদেরকে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহিলা ও পুরুষদের কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী হাত কাঁটা জামাল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. ফৌজুল আজিম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জড়িত অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে