খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি
ইউপিডিএফের চার নেতাকে হত্যার প্রতিবাদে ডাকা অবরোধের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং। ছবি: সংগৃহীত

চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে অবরোধ চলছে। ইউপিডিএফের ডাকা অবরোধে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই অবরোধকারীদের জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। শহরে কিছু ব্যাটারিচালিত টমটম চললেও দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সড়কগুলোতে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধে খাগড়াছড়ি শহরে আটকা পড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের পুলিশ পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ স্কট দিয়ে সকাল ৯টার দিকে খাগড়াছড়ি শহরে প্রবেশ করেছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ স্কট দিয়ে সকাল ১০টায় খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে পর্যটকদের পাঠানো হয়েছে।

১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফের চার নেতা। তারা হলেন- ইউপিডিএফের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহ-সভাপতি লিটন চাকমা (২৯), ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা (২৯) ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯)।

এর আগে গতকাল (রোববার) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পানছড়ি উপজেলায় দিনব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইউপিডিএফের নেতা-কর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে