সাজেক যেতে বাধা নেই পর্যটকদের

বান্দরবান প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে রিসোর্টগুলোতে অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই আদেশ দেওয়ার পর আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সেটি প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

এদিকে ঘটনার দিন সকালে যাওয়া পর্যটকদের অধিকাংশ বিকেলে ফিরেছেন। অক্ষত কটেজ-রিসোর্টের পর্যটকরা মঙ্গলবার সকালে ফিরে এসেছেন।

টানা প্রায় আট ঘণ্টা ধরে আগুনে পুড়ে রুইলুইয়ের বিশাল জায়গা এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। স্থানীয় ও ব্যবসায়ীদের ক্ষতি দেখে দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্তরা। বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির দপ্তর সম্পাদক জিয়াউল হক বলেন, সাজেকে মোট ১২৬টি কটেজ-রিসোর্ট রয়েছে। এরমধ্যে ৩৪টি পুড়েছে।

বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, যাদের কটেজ-রিসোর্ট-রেস্তোরাঁ আগুনে পুড়েছে তারাতো ক্ষতিগ্রস্ত। এখন পর্যটকদের নিরুৎসাহিত করলে যাদের প্রতিষ্ঠান অক্ষত আছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই সবার মতামত নিয়ে পর্যটকদের ভ্রমণে প্রশাসন যে নিরুৎসাহিত করা হয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে