রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয় যাদের মধ্যে ৩ জন মৃত ছিলেন। ১ জন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করেছি আমরা অন্য ২ জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।’












-93b7bc-256x144.webp)



