চট্টগ্রাম প্রতিনিধি

২০১৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় মো. জালাল আহম্মদের। ঘটনার আট বছর পর দণ্ডপ্রাপ্ত জালালকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (৭ এপ্রিল) কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি নৌযান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল আহম্মদ ওরফে রাকিব আনোয়ারা উপজেলার সুলতান আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের মামলায় আসামি জালাল আহম্মদের যাবজ্জীবন সাজা দেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার আনোয়ারা থেকে কুতুবদিয়া পালানোর সময় তাকে গ্রেপ্তার হয়।
তিনি জানান, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ডাক্তার দেখাতে আসেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী জামাল ওই নারীকে ডাক্তারের সিরিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের একটি পরিত্যক্ত রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় দায়ের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে পালিয়ে যান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৫ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৮ ঘণ্টা আগে