লংগদুতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৪, ২১: ২০

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন কাপ্তাই লেকে নিখোঁজ রয়েছেন। শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৫), ভাসান্যদম ইউনিয়নের জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)। নিখোঁজ ব্যক্তির নাম আক্কাস আলী। তাকে উদ্ধারে অভিযান চলছে।

জানা গেছে, শনিবার হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনা স্থলে ৩ জন নিহত হয়। এ ছাড়া ইব্রাহিমের ঘরে বজ্রপাত হলে তার স্ত্রী রিনা বেগম মারা যান।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

এদিকে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লংগদুতে বজ্রপাতে ৪ নিহত ও ১ জন নিখোঁজ আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে