কেএনএফ প্রধান নাথান বমের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবান সদরের বেথানী পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফে’র প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

লাল বেসাই লুসাই (৪২) রুমার সোনালী ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুটসহ ব্যাংক ম্যানেজার অপহরণ মামলারও আসামি। তিনি বান্দরবান সদর সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার তুম কিম লুসাইয়ের ছেলে।

রোববার (৩০ জুন) অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মো. আবু সালাম চৌধুরী জানান, র‍্যাব-১৫ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ব্যাংক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেথানী পাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এরপর র‍্যাব অভিযান চালিয়ে লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল বেসাই লুসাই জানান, তিনি কেএনএফ এর প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী। তিনি রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে