বর্ষণে আবারও ডুবলো চট্টগ্রাম, বৃষ্টি হতে পারে আরও ২ দিন, পাহাড় ধ্বসের শঙ্কা

প্রতিনিধি, চট্টগ্রাম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৩: ৩৮

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ১৬ অগাস্ট থেকে বন্দর নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার সন্ধ্যার পর থেকে টানা ভারি বৃষ্টি চলছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির তীব্রতা আরো বাড়ে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে তিন ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় শুরু হয় দিনের প্রথম জোয়ার। ভাটা শুরু হবে বেলা ২টায়।

এরআগে গত মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকে ভারি বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবেছে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, মেহেদীবাগ, চকবাজার, বাকলিয়া ডিসি রোড, তিন পোলের মাথা, হালিশহরের কয়েকটি এলাকাসহ নগরীর বেশকিছু এলাকা।

মেহেদীবাগ এম এম আলী রোডের বাসিন্দা সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, “সকাল থেকে রাস্তায় পানি। গাড়ি চলাচলে খুব সমস্যা হচ্ছে।

“এই রোডে কয়েকটা বেসরকারি হাসপাতাল আছে। রোগীর স্বজনরাও খুব কষ্ট করে আসা-যাওয়া করছেন।"

পানির উচ্চতা সবচেয়ে বেশি বহদ্দারহাট মোড়ে । সেখানকার স্বজন সুপার মার্কেটের নিচতলা তলিয়েছে পানিতে। এছাড়া বাদুরতলা-কাপাসগোলা সড়কে হাঁটু সমান পানি দেখা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আলী আকবর খান সাংবাদিকদের বলেন, “মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। একারণে ভারি বৃষ্টি হচ্ছে।

“আজ দিনের বেলা আরও বৃষ্টি হয়ে বিকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে আরও দুয়েকদিন বৃৃষ্টি হবে। বান্দরবান ও আশেপাশের এলাকায় ভারি বৃষ্টি হবে।"

চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় ভারি বর্ষণ এবং পাহাড় ধসের সতর্কতা জারি আছে জানিয়ে তিনি বলেন, “তবে ঝড়ো বাতাস না থাকায় সমুদ্র বন্দরে কোনো সতর্কতা নেই আপাতত।"

টানা বৃষ্টিতে চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে বুধবার বিকাল থেকে।

জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার সাংবাদিকদের বলেন, “আমরা উপজেলাগুলো থেকে তথ্য চেয়েছি। সেখান থেকে তথ্য পেলে তারপর জানাতে পারব।"

পাহাড় ধস ঝুঁকি, জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকিজনিত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেক ইউনিয়ন, উপজেলা ও সদর হাসপাতাল মিলে মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

কয়েক দশকের পুরনো জলাবদ্ধতা নিরসনে চলমান চারটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৯০ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বড় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে নেওয়া প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি টাকা। গত বছরের নভেম্বরে সংশোধনের পর প্রকল্প ব্যয় আরো ৩ হাজার ১০ কোটি টাকা বেড়েছে।

প্রকল্পটির পূর্ত কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এই প্রকল্পের কাজের অগ্রগতি এখন পর্যন্ত ৭২ শতাংশ।

এছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ প্রকল্পে খরচ হচ্ছে ১ হাজার ৬২০ কোটি টাকা।

প্রতি বর্ষায় নগরী চকবাজার, মুরাদপুর, বাকলিয়ার একাংশ, দুই নম্বর গেট, বহদ্দারহাট, কাপাসগোলা, চাক্তাই, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, আগ্রাবাদ, হালিশহরের বিভিন্ন অংশসহ নানা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ভারি বৃষ্টিতে নগরীতে কোমর সমান পানিতে ডুবে যায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। এমনকি গত তিন বছরে বর্ষায় অরক্ষিত খাল-নালায় পড়ে মৃত্যু হয়েছে শিশুসহ ১০ জনের।

চলতি বছর মে মাসে ও জুনের শেষে কয়েকদিন বৃষ্টি হলেও পরিমাণ ছিল তুলনামূলক কম। এতে চকবাজার, কাপাসগোলা ও আগ্রাবাদে জলাবদ্ধতা হলেও অন্য এলাকাগুলোতে তা তুলনামূলক কম ছিল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে