ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. হেলাল হোসেন বাবু (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ এপ্রিল) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন।

দণ্ডিত মো. হেলাল হোসেন বাবু, নোয়াখালী জেলার কবিরহাট থানার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড়ের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ফেনসিডিলের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. হেলাল হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ এপ্রিল নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট থেকে বাস টার্মিনার দিকে যাওয়া সময় টার্মিনাল পুলিশ বক্সের পাশে একটি প্রাইভেটকারকে থামানো সংকেত দেন ট্রাফিক পুলিশ। কিন্তু গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেটকার থেকে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের তৎকালীন সাজেন্ট মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২১ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২৮ সালের ১২ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে