রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া ভালুকিয়া সড়কের কারিগর পাড়া বাজার এলাকায় চাঁদের গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
নিহত ইমন (১৯) রাইখালী ইউনিয়ন এর ফুলতলি মুসলিম পাড়া এলাকার বাহারমের ছেলে। আহতরা হলেন- গাড়ির চালক নুর আলম বাছা (২৮) এবং মো. সাকিব (২২)।
গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং গাড়িচালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে চাঁদের গাড়িটি লাকড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মো. ইমন ঘটনাস্থলে মারা যান। আর অন্যরা আহত হন।
চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে