বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮, বি-২২ ব্লকের ইয়াসিনের ছেলে সিরাজ উদ্দিন (২০), ক্যাম্প-৮, বি-৫২ ব্লকের মোস্তাক আহাম্মদের ছেলে জাহেদ হোসেন (৪৫)।
এ ব্যাপারে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুই হাজার ইয়াবাসহ ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে নাইক্ষ্যংছড়ি থানায় পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে