নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়ি হামলা করে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসের গ্রামের বাড়িতেও হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির নেতারা জানিয়েছেন, এসব হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে। একই সময়ে চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও ভাঙচুর হয়েছে।
সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়ি বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই বাড়িতে একদল মানুষ হামলা করেন। বাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন দিয়ে চলে যান। এ ছাড়া সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
একই সময়ে চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সালের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে অনেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল বলে জানান স্থানীয়রা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, এসব ঘটনা সেখানকার স্থানীয় রাজনীতির কারণে ঘটে থাকতে পারে। এর সঙ্গে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই।
সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প জানিয়েছে, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সাবেক সেনাপ্রধানের বাড়িতে যায়। সেখানে এক থেকে দেড় শ মানুষ হামলার পর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে তারা জানতে পেরেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, সাবেক সেনাপ্রধানসহ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত কয়েকজনের বাড়িতে হামলা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহাম্মদ বলেন, এ ধরনের হামলা, সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে