লামা থেকে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪২
লামা থানা। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাত শ্রমিক হলেন মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অন্য দুজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার ভোর রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর তাদের উদ্ধারে অভিযানে নামে যৌথ বাহিনী।

লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, উদ্ধার সাত শ্রমিককে বাগানের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একদিন পর অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে