বান্দরবানে জামায়াত-শিবিরের ৭ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরের যৌথখামার এলাকায় গোপন বৈঠককালে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৭ সক্রিয় সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৯ জুন) সকালে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, মো. ইমরানুল হক (৩০), মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ূন কবির (৩৭), মো. মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯) ও মো. আশরাফুল ইসলাম (৩০)। তারা সবাই জামায়াতের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবান শহরের যৌথ খামার এলাকায় একটি হোটেলে সন্ত্রাস, আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গী বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গোপন বৈঠক করাকালে ওই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের মোবাইলে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা। এছাড়া, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হোটেল নিলাদ্রী থেকে বিভিন্ন জিহাদী বই, আওয়ামী সরকারকে উৎখাত কর" শিরোনামে ৫০টি লিফলেট, বান্দরবান উপজেলা-পৌরসভায় ২০২৪ সালে গণসংযোগের রিপোর্ট, দাওয়াত মুমিন জীবনের মিশন নামক লেকচারশীট, জামায়েত ইসলামী সহযোগী সদস্য ফরম, জামায়েত ইসলামী কর্তৃক প্রকাশিত লিফলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার করা আসামিদের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আসামিদের কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে