বান্দরবান সীমান্তে মর্টারশেল বিস্ফোরণে প্রাণ গেল শিশুর

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত। ছবি: সংগৃহীত

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত এক মর্টারশেলের বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সুমিনাইং তঞ্চঙ্গা বাইশফাঁড়ি তংচঙ্গ্যা গ্রামের কিংহলা তঞ্চঙ্গার ছেলে।

মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ি সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

রামু বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টারশেলের বিস্ফোরণে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায় শিশু সুমিনাইং। দুপুরে জুম বাগানের নিচে মিয়ানমার সীমান্তে কাঁটাতারে পাশে একটি মর্টারশেল কুড়িয়ে পায় সে। মর্টারশেলটি পরিত্যক্ত ভেবে সেটি নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে হঠাৎ সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সুমিনাইং। পরে বিজিবি ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘুমধুমের ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুর দিকে পরিত্যক্ত মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে এক শিশু নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাইভেটকারের ৫ আরোহী নিহত

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হন।

১২ ঘণ্টা আগে

রাতভর উদ্ধার অভিযান, ভোরে মিলল কুমিরে টেনে নেওয়া ফাতেমার মরদেহ

সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে শিশু ফাতেমাকে ড়েনে নিয়ে যায় কুমির। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দিঘিতে রাতভর অভিযান চালানোর পর মঙ্গলবার (২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশে পাওয়া যায় তার মরদেহ।

১২ ঘণ্টা আগে

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ

বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মাত্র সাড়ে তিন মাসের মাথায় তার পদত্যাগের সিদ্ধান্ত স্থানীয় জনগণ ও দল

২০ ঘণ্টা আগে

৮ বছরের শিশুকে টেনে নিয়ে গেছে খানজাহান আলী মাজারের দিঘির কুমির

বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজারের দিঘির সিঁড়ি থেকে ফাতেমা নামে আট বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে ওই দিঘির এক কুমির। স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

২১ ঘণ্টা আগে