প্রতিনিধি, রাজনীতি ডটকম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিপুণ চাকমা চেগা নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনার কথা শুনেছি তবে এখনো নিশ্চিত হতে পারিনি। সকাল থেকে তল্লাশি শুরু করেছি। তবে এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাইনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বোধিপুর এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান চলাকালে দাঁড়িয়ে কথা বলছিলেন নিপুণ চাকমাসহ কয়েকজন ইপিডিএফ কর্মী। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আরেক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস, এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে জেএসএস (এমএন লারমা)।
ইউপিডিএফ (প্রসীত) দলের বঙ্গলতলী ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা গণমাধ্যমকে বলেন, জেএসএস সদস্যরা বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ব্রাশফায়ার করে আমাদের একজন কর্মীকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
অপরদিকে জেএসএস এম এন লারমা দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে এমএন লারমা দল কোনোভাবেই জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটা ঘটতে পারে।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে