ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং ধানের গোলায় আগুন দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কুটের গুঁড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রি করার কথা ছিল। এসব মালামাল কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে