প্রতিনিধি, রাজনীতি ডটকম

কুমিল্লায় শাহ আলম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নগরীর নেউরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে।
শাহ আলমের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জসিম উদ্দিন বলেন, ‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে পাশের নেউরা এলাকায় বাড়ি করে সেখানে বসবাস করে। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসা শুরু করে। ঢুলিপাড়া ও পকেট গেট এলাকায় গ্যারেজের ব্যবসা ছিল। মাঝে মাঝে রাতে গ্যারেজে থাকত। শুক্রবার রাতে গ্যারেজে ছিল। ভোরে বাড়ি ফেরার পথে হয়তো তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় কোপের দাগ আছে।’
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে