রাঙামাটি‌তে সা‌বেক স্বামীর হা‌তে স্ত্রী ও শ্বাশু‌ড়ি খুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাঙামা‌টির কাউখালী‌তে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে মো. বিল্লাল হো‌সেন নামে এক ব্য‌ক্তির বিরুদ্ধে তার সা‌বেক স্ত্রী ফা‌তেমা বেগম (২৭) ও শ্বাশুড়ি আ‌য়েশা বেগম‌কে (৬৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্প‌তিবার (১ আগস্ট ) রাত ১২টার দিকে উপজেলার কাশখালীর লেইঙ্গাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অ‌ভিযুক্ত বিল্লাল হো‌সেনকে আটক ক‌রে‌ছে স্থানীয় পু‌লিশ।

নিহতরা হলেন, উপজেলার কাশখালী এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা বেগম (৬৮) ও মেয়ে ফাতেমা বেগম (২৭)। আর ঘাতক বিল্লাল হোসেন (৩৫) কুমিল্লার মুরাদনগর থানার বাইরা গ্রামের মৃত আনজু মিয়ার ছেলে।

রাঙামা‌টির অতিরিক্ত পুলিশ সুপার মো. জা‌হেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বি‌য়ের পর থে‌কে বিল্লাল হো‌সে‌নের সা‌থে স্ত্রী ফা‌তেমার সা‌থে ব‌নিবনা হ‌চ্ছিল না স্বামী বিল্লাহ হো‌সে‌নের। তা‌দের ঘ‌রে বায়তুল্লাহ না‌মের দুই বছ‌রের এক‌টি পুত্র সন্তান র‌য়ে‌ছে। একপর্যা‌য়ে গত ২৯ জুলাই দু’পক্ষ সামাজিক বৈঠকে কা‌জির উপ‌স্থি‌তি‌তে ফাতেমা ও বিল্লালের ম‌ধ্যে তালাক হয়। এরপর বিল্লাল গ্রা‌মের বা‌ড়ি কু‌মিল্লা চ‌লে যায়। প‌রে ১ আগস্ট বৃহস্পতিবার রাতে বিল্লাল পুনরায় কাউখালী আসে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে মধ্য রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে হাতে থাকা শাবল দিয়ে স্ত্রী ও শাশুড়ীকে উপর্যপূরী আঘাত করে হত্যা করে। স্থানীয়রা জান‌তে পে‌রে রাত তিনটার দি‌কে পা‌লি‌য়ে যাওয়ার সময় উপজেলার বেতছড়ি পাইন বাগান এলাকা থে‌কে আটক ক‌রে পুলিশের হাতে তু‌লে দেয়।

কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়ে‌ছে। ঘাতককে আটক করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে