মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় আনবে: আব্দুস সালাম

ফেনী প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২: ৫১
সোমবার ফেনীর পরশুরামে 'মাটির বৈঠক মাঠে- মাটিতে' শীর্ষক প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন আব্দুস সালাম। ছবি: রাজনীতি ডটকম

বিএনপিকে রাষ্ট্রক্ষমতা থেকে দূরে রাখতে অনেকেই চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে সে জন্য অনেকে চেষ্টা করছেন। কিন্তু তাদের সেই চেষ্টা বিফলে যাবে। বিএনপি শহিদ জিয়ার হাতে গড়া গণমানুষের দল। মানুষই বিএনপিকে ভালোবেসে রাষ্ট্রক্ষমতায় আনবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ফেনীর পরশুরামে মির্জানগর ইউনিয়নের কালিকাপুর বল্লামুখা জিরো পয়েন্টসংলগ্ন মাঠে মির্জানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে 'মাটির বৈঠক মাঠে- মাটিতে' শীর্ষক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, এ রকম শেখ হাসিনাও বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বিগত ১৭ বছরে দেশের তেরোটা বাজিয়ে দিয়েছেন। দেশের মানুষ ন্যায্য দাবি ভোগ করতে পারেনি।

দ্রুত নির্বাচন দবি করে বিএনপির এই নেতা বলেন, ৫ আগস্টের পর আমরা যতবারই অন্তবর্তী সরকারকে বলেছি নির্বাচন দিতে, ততবারই কিছু দল বলেছে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দেশের পটপরিবর্তন হয় নাই। আজ দেশে কোনো ইনভেস্ট নাই। বড় বড় রাষ্ট্রগুলো বলেছে, নির্বাচিত সরকার না এলে তারা কোনো ইনভেস্ট করবে না। তাই দেশ দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার।

গত বছরের বন্যায় ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ ভেঙে যাওয়ায় ভারতের দায় দেখছেন আব্দুস সালাম৷ তিনি বলেন, বেডিবাঁধের ওই দিকে একটি দেশ আছে। তারা চায় না এ দেশের মানুষ কখনো শান্তিতে থাকুক, নিজের পায়ে দাঁড়াক। তারা কি কারণে বাঁধ ভেঙে পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে, সেটা আমরা জানি। তারা চায় আমাদের ডুবিয়ে মারতে। তবে আমরাও একটা কথা পরিষ্কার বলতে চাই, শহিদ জিয়ার আদর্শের একজন সৈনিকও জীবিত থাকা পর্যন্ত ভারতের ওই চিন্তা কখনো বাস্তবায়িত হবে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, মোদি সাহেব, সম্পর্কটা জনগণের সঙ্গে করুন, আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে, আর ভাসবে না। আপনারা মহান মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। তার জন্য দেশটা তাঁবেদার করে রাখবেন সেটা আমরা কোনো দিন মেনে নেব না, সেটা কোনো দিন হতে পারে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামরুজ্জামান কামরুল, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও আব্দুল আলীম মাকসুদ, সাবেক সেক্রেটারি জাফর উল্লাহসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতারা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে