বান্দরবানে কেএনএফ’র ৫২ সদস্য রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ২ মামলায় কুকি-চিনের ৫২ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টায় আসামিদের বান্দরবান কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন ২ দিন করে ৪ দিনের  রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, ২টি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২ দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। অন্য ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার মামলা নম্বর ৪/২০২৪ ও ৭/২০২৪ দুইটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ১ জন প্রেগন্যান্ট আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর ও চারজনকে কারাগারে পাঠায় আদালত। 

এর আগে এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে