পাহাড় কেটে মাটি বিক্রি করায় ২ জনকে দেড়লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধ দু’ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুলাই) উপজেলার মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার মডেল টাউন এলাকায় মো. হারুন এবং শান্তি বিকাশ চাকমা নামের দু’ব্যক্তি গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার পর ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ঘটনাস্থলে হারুনকে ৫০ হাজার টাকা এবং শান্তি বিকাশ চাকমাকে এক লাখ জরিমানা করা হয়। এ সময় পাহাড় কাটার সরঞ্জমাদি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) বলেন, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে- এমন সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে দু’ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে