সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলীকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

রবিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়া উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান।

মোহাম্মদের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিন জনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন।’ তবে তিনি দাবি করেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া গত কিছুদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন আলী।

স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনি এলাকায় বিরোধী মতের মানুষদের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে ওঠে অনিয়ম ও নৈরাজ্যের স্বর্গরাজ্য।

কমান্ডার মুশফিকুর রহমান বলেন, ‘হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রাম পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে