টানা চতুর্থবার বিজয়ী কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচনে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন চাকা প্রতীক নিয়ে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট-২৬২১)।

মঙ্গলবার( ১১ জুন) কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা একমাত্র প্রতিদ্বন্ধী সংগঠন ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে (রেজিঃ নং চট্ট-২৭৫০) ৩৬ ভোটে পরাজিত করেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার এর দায়িত্বপালনকারী চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর এর সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূইয়া নির্বাচন শেষে বেলা সাড়ে ৩ টায় ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ এর প্রাপ্ত ভোট ৯৩ এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন এর প্রাপ্ত ৫৭। নির্বাচনে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তৎমধ্যে ২ টি ভোট বাতিল হয়।

এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ১০ টা হতে ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

এদিকে নির্বাচনে বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ এর সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার সকল শ্রমিক কর্মচারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে